সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় মতবিনিময় ও শপথ গ্রহণ

দিনাজপুরের খানসামায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিক-মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষে এক মতবিনিময় সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত।  রবিবার দুপুরে লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এ মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলাম।

উন্নত চরিত্র গঠন, মাদক, বাল্য বিবাহ ও দুর্নীতি প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা শেষে দুর্নীতি,বাল্যবিবাহকে লাল কার্ড ও ভালো কাজকে সবুজ কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক শাহ্, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রিয় সভাপতি কাওসার আলম সোহেল, বীরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক সদস্য তোফাজ্জল হোসেন, সংগ্রাম জয় চক্রবর্তী, তপু রায় প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষিবিদ আহমেদ মাহবুব-উল-ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জনপ্রিয়

খানসামায় মতবিনিময় ও শপথ গ্রহণ

প্রকাশের সময়: ০৭:৪৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১