বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ৯০০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ৯০০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ আনজুয়ারা বেওয়া (৫৫) নামের এক নারীকে আটক করেছে ডিবি পুলিশ। এসব মাদকের দাম প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে গাইবান্ধা ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান। আটককৃত আনজুয়ারা বেওয়া দিনাজপুর জেলার হাকিমপুরের ঘাসুরিয়া গ্রামের মৃত গোলাম মোস্তাফার স্ত্রী।

ওসি জানান, সোমবার রাত ১২ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় নামকস্থানের দিনাজপুর-ঢাকা পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসানো হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্যামলী এনআর ট্রাভেলস থামানো হয়। এখানে তল্লাশি করে আনজুয়ারা বেওয়া নামের যাত্রীর কাছ থেকে ৯০০ পিস নেশাজাতীয় অবৈধ ইনজেকশন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের দাম প্রায় সাড়ে ৪ লাখ টাকা। ধৃত আনজুয়ারার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয়

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির

গোবিন্দগঞ্জে ৯০০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ নারী আটক

প্রকাশের সময়: ০৭:৪৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১