বগুড়া জেলা যুবলীগের দপ্তর সম্পাদক (প্রস্তাবিত) জাকারিয়া আদিল, পান্না সরদার ও শহিদুলের ওপর হামলাকারীদের অতিদ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে মানবন্ধন পালন করা হয়েছে।
বুধবার সকালে শহরতলীর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে সড়কে বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যান সমিতি বগুড়া জেলা শাখা ও ঔষধ ব্যবসায়ী সমিতি মেডিকেল শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যান সমিতি বগুড়া শাখার সভাপতি জাকির হোসেন বেবীর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা এমআর ইসলাম রফিক, বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যান সমিতি বগুড়া শাখার সাধারণ সম্পাদক আল্লামা মেহেদি হাসান, আব্দুস সালাম, জহুরুল, উজ্জল হাসান, আরিফ হোসেন, মামুন মন্ডল, ঔষধ ব্যবসায়ী সমিতির মেডিকেল শাখার নেতা রবিউল ইসলাম রাব্বি, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জাপান, মাহাবুব, মিল্লাত, রফিকুল, রায়হান। এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ফেরদৌস, হাসান শেখ, নবীন, মুরাদ, শাকিল, ধলু প্রমূখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে আদিল সহ অন্যান্যদের উপর হামলাকারীদের গ্রেফতার দাবি জানান, না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন।
এস আই সুমন, স্টাফ করেসপন্ডেন্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বগুড়া 

















