বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

বগুড়া জেলা শহরের সাতমাথায় মানিক এক্সপ্রেস কাউন্টার সংলগ্ন থেকে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার (১০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ। আটকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়ী সদর উপজেলার বাসুদেব গ্রামের জনাব আলীর ছেলে আশরাফ আলী (২৮) ও মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার বরইচাড়া গ্রামের ইউসুফ মোল্লার মেয়ে সুমাইয়া আক্তার লায়লা (২৭)।

ওসি মোঃ সাইহান ওলিউল্লাহ জানান, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম( সেবা) এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধায়নে মঙ্গলবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওইস্থান থেকে ৩ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জনপ্রিয়

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির

বগুড়ায় গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

প্রকাশের সময়: ০২:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১