ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দ্বিতীয় দফায় আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) গাইবান্ধার সদর উপজেলার ১৩ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে একটিতে হবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন।
এ উপলক্ষে বুধবার (১০ নভেম্বর) সদর উপজেলার ১২০টি কেন্দ্রে ভোট গ্রহণের লক্ষ্যে ব্যালট পেপার, ব্যালট বাক্স, ও লক্ষীপুর ইউনিয়নের ৯টি কেন্দ্রে ইভিএম মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি পাঠানো হয়।
উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৯০৮ জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী, ৭৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ২৪৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসব তথ্য নিশ্চিত করে গাইবান্ধা সদর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ জানান, এ নির্বাচনে মোট ৩ লাখ ৪ হাজার ১৪৬ ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।
গাইবান্ধা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে আইন শৃক্সখলা বাহিনী মোতায়েন ও অন্যান্য টিমসহ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সবসময় ভ্রাম্যমান টিম টহল অব্যাহত থাকবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















