বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে প্রধান শিক্ষকদের রিফ্রেশিং প্রশিক্ষণ সম্পন্ন

দিনাজপুরের চিরিরবন্দরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে ৬দিনব্যাপি রিফ্রেসিং কোর্স সম্পন্ন হয়েছে। বুধবার হাশিমপুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাষ্টারের আয়োজনে উত্তর পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ দিনব্যাপি রিফ্রেসিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিরিরবন্দর উপজেলা শিক্ষা অফিসার এম জিএম সারোয়ার হোসেন।

দায়িত্বপ্রাপ্ত ক্লাষ্টারের সহকারি শিক্ষা অফিসার মো. মেনহাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রফুল্ল কুমার বর্মণ, মো. মতিয়ার রহমান সিদ্দীকি নিউটন, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন। সমাপনী অনুষ্ঠানে সকল প্রধান শিক্ষকগণ নিজ নিজ বিদ্যালয়ের পরিকল্পনা ও করণীয় উপস্থাপন করেন। প্রশিক্ষণে হাশিমপুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদা বেগমসহ ক্লাস্টারের সকল প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

জনপ্রিয়

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির

চিরিরবন্দরে প্রধান শিক্ষকদের রিফ্রেশিং প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশের সময়: ০৬:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১