সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ভিডিপির ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সনদ বিতরণ

গাইবা্ন্ধার সুন্দরগঞ্জে ভিডিপির ১০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে বেলকা জহুরুল হক সরদার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু।

এসময় আরও বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা প্রশিক্ষিকা হাসিনা বেগম, বেলকা ইউনিয়ন ভিডিপি দলনেতা আব্দুর রহমান বিশ্বাস ও দলনেত্রী শামছুন্নাহার বেগম প্রমূখ। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করেন।

উল্লেখ্য, এ প্রশিক্ষণে বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামের ৩২ জন যুবক ও ৩২ জন যুবতী মহিলা অংশ গ্রহণ করে।

জনপ্রিয়

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপরহরণ, যুবক গ্রেফতার

সুন্দরগঞ্জে ভিডিপির ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের সনদ বিতরণ

প্রকাশের সময়: ০৬:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১