মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুর পৌরসভার নামে ইউপি নির্বাচন বন্ধের নীল নকশার অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুর পৌরসভা গঠনের নামে ইউনিয়ন পরিষদ নির্বাচন বন্ধের নীল নকশার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়নবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরী এণ্ড ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রেজা, বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন, জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম ফকির, জাতীয় শ্রমিক লীগ সভাপতি জাহিদ হাসান মণ্ডল কাওছার, কামারপাড়া ইউনিয়নের তরিকুল ইসলাম বংকিম মাস্টার ও বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শাহজাহান সরকার প্রমুখ।

বক্তারা বলেন, সাদুল্লাপুর শহরের নিকটবর্তী খামার বাগচি ও গয়েশপুর গ্রামকে বাদ দিয়ে দুরবর্তীর কয়েকটি গ্রাম অন্তর্ভূক্ত করে প্রস্তাবিত গেজেট প্রকাশ করা হয়েছে। যা মোটেও কাম্য নয়। একটি স্বার্থন্বেশী মহল সাদুল্লাপুর পৌরসভা গঠনের এরূপ গেজেট প্রকাশ হওয়ায় রীট পিটিশন দায়ের করে ইউপি নির্বাচন বন্ধের পায়তারা করছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণার জোর দাবি জানান তারা। শেষে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগপত্র দাখিল করা হয়।

জনপ্রিয়

সাদুল্লাপুর পৌরসভার নামে ইউপি নির্বাচন বন্ধের নীল নকশার অভিযোগ

প্রকাশের সময়: ০৫:১৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১