মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

গাইবান্ধার সাদুল্লাপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। রোববার সাদুল্লাপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে এ উপলেক্ষ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও দিনব্যাপী ডায়াবেটিস রোগীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদান।

রোববার সকাল ১১ টার দিকে উপজেলা শহরের পাবলিক লাইব্রেরী চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমিতির চত্বরে সমিতির সভাপতি খন্দকার জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা শাহিনুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাইফুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র ঘোষ, সাদুল্লাপুর গার্লস ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল আলম, সাদুল্লাপুর থানার এসআই জুয়েল হোসেন, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সমিতির মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম প্রমূখ। সভাটি পরিচালনা করেন সমিতির কোষাধক্ষ্য তাজুল ইসলাম রেজা।

এ দিবসে দিনব্যাপী সাদুল্লাপুর ডায়াবেটিক সমিতিতে শতাধিক ডায়াবেটিস রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।

জনপ্রিয়

সাদুল্লাপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

প্রকাশের সময়: ০৫:২৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১