সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

পাবনার সাঁথিয়ায় প্রার্থীর উপর হামলা, মোটরসাইকেল ভাংচুর,প্রচারে বাধা, ভীতি প্রদর্শনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভূলবাড়িয়া ইউপি’র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইনামুল কবীর মাসুদ।

শনিবার সন্ধ্যায় তার নিজ গ্রাম ভুলবাড়িয়া ইউনিয়নের হরিপুর গ্রামে সাংবাদিক সম্মেলনে লিখিত অভিযোগে বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আমি আমার সমর্থকদের নিয়ে ভোট প্রার্থনায় ভবানীপুর গ্রামের মোফাজ্জল খন্দকারের বাড়িতে যাই। হঠাৎ নৌকা প্রতিকের প্রার্থীর নির্দেশে তার আত্মীয় ইমরান(২৮), রুমি (৩৫), মেরিল প্রাং (২৫), নোমান (২০) , শহিদুল (৩৫), হাফিজুল (২৮) সহ প্রায় ২৫/৩০জন আমার উপর অতর্কিত হামলা চালায়। আমি জীবন বাঁচাতে নিরাপদ স্থানে আশ্রয় নেই। এ সময় হামলাকারীরা আমাকে না পেয়ে আমার ও সমর্থকদের ৬টি মোটরসাইকেল ভাংচুর করে হেলমেটগুলো নিয়ে যায়। এ জন্য বর্তমানে আমি নিরাপত্তহীনতায় রয়েছি। তিনি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের স্বার্থে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও শান্তিপূর্ণ ভোটের দাবী জানান। এ ব্যাপারে ইনামুল কবীর মাসুদ বাদী হয়ে আতাইকুলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ সময় ইউনিয়ন আ’লীগের সদস্য মুক্তার হোসেন, ওয়ার্ড আ’লীগের সভাপতি আনিসুজ্জামান, আ’লীগ নেতা শাজাহান,মিলন, আব্দুস সাত্তার, আনসার,নওশেরসহ যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপরহরণ, যুবক গ্রেফতার

সাঁথিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রকাশের সময়: ০৬:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১