বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণায় আটক ২

গাইবান্ধায় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে শিক্ষানবীশ আইনজীবীসহ দুজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ নভেম্বর) দুপুরে নিয়োগ পরীক্ষা চলাকালে গাইবান্ধা পুলিশ লাইন থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- গাইবান্ধা জজ কোর্টের শিক্ষানবীশ আইনজীবী আসাদুজ্জামান মিলন ও তার সহযোগী শাহেদুল ইসলাম জারজু।

সোমবার (১৫ নভেম্বর) বিকেলে আটক দুজনকে গাইবান্ধার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে আদালতের বিচারক তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, নিজেকে সরকারি কর্মচারী পরিচয় দিয়ে পুলিশ কনস্টেবল নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগে শিক্ষানবীশ আইনজীবী আসাদুজ্জামান মিলন ও তার সহযোগী শাহেদুল ইসলাম জারজুকে আটক করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আব্দুর রউফ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুইজনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়েছে। প্রতারণা মামলায় দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির

গাইবান্ধায় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণায় আটক ২

প্রকাশের সময়: ১০:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১