বিরামপুর উপজেলায় ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ গ্রহণকারী ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্যা ও সাধারণ সদস্য (পুরুষ) প্রার্থীদের নিয়ে উপজেলা প্রশাসন মতবিনিময় সভা করেছে।
মঙ্গলবার (১৬ নভেম্বের) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বারীউল করিম খান। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র জেলা রিটার্নিং কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামানিক, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুনবী, থানার ওসি সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মেরাজ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা খাতিজা খাতুন প্রমূখ।
করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 

















