পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়ন আ’লগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে গৌরীগ্রাম মাদরাসা মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি নির্বাচনের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার।আব্দুল লতিফের পরিচালনায় আরো বক্তব্য দেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও জেলা আ’লীগের সদস্য মোজাম্মেল হক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিমা সুলতানা শিলাসহ ইউনিয়ন আ’লীগের ওয়ার্ড কমিটির সভাপতি/সম্পাদকবৃন্দ।স্বাগত বক্তব্য দেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মকুল। এসময় বক্তারা নৌকা প্রতিকের প্রার্থীকে আগামী ২৮ নভেম্বর ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সাঁথিয়ায় আ’লীগের বর্ধিতসভা
-
মনসুর আলম খোকন, করেসপন্ডেন্ট, সাঁথিয়া (পাবনা) - প্রকাশের সময়: ০৫:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- ২৭
জনপ্রিয়



















