মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে এবি পার্টির সংগঠক সমাবেশ ও যোগদান

দিনাজপুর জেলার বিরামপুরে আমার বাংলাদেশ (এবি) পার্টির জেলা শাখার আয়োজনে সংগঠক সমাবেশ ও যোগদান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া মোড়ে আমার বাংলাদেশ (এবি) পার্টির জেলা সমন্বয়ক মেহেদী হাসান চৌধুরী পলাশের সভাপতিত্বে ও যুব পার্টির সমন্বয়ক হাদিসুর রহমানের সঞ্চালনায় সংগঠক সমাবেশ ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, বিশেষ অতিথি কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব শাহ্ আব্দুর রহমান, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব অধ্যাপক আবু হেলাল, নবাবগঞ্জ উপজেলার মোগরপাড়া ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ শহিদুল ইসলাম, এবি পার্টির স্থানীয় নেতা এ‍্যাডভোকেট মাসুম, আনোয়ার হোসেন প্রমূখ।

প্রধান অতিথির মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো এখন আর দেশ ও জনগণের জন্য রাজনীতি না করে নিজেদের ক্ষমতা ও স্বার্থে রাজনীতি করছে। সেজন্য দেশ ও দেশের জনগণের সেবার লক্ষ্য নিয়ে এবি পার্টি নতুনভাবে যাত্রা শুরু করে এগিয়ে চলেছে। আমার বাংলাদেশ পার্টিকে সারাদেশে শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সংগঠক সমাবেশে নানান শ্রেণী পেশার মানুষ এবি পার্টির নীতি ও আদর্শের সাথে সহমত পোষণ করে এবি পার্টিতে যোগদান করলে তাঁদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়।

জনপ্রিয়

বিরামপুরে এবি পার্টির সংগঠক সমাবেশ ও যোগদান

প্রকাশের সময়: ০৫:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১