মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাঁথিয়ায় ৫ দোকান পুড়ে ছাই

পাবনার সাঁথিয়ার মাধপুর বাজারে অগ্নিকান্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকানদারগণ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর তিনটার দিকে।

ক্ষতিগ্রস্ত হোটেলের কর্মচারী মমিন জানান, রাতে তারা হোটেলের কাজ করছিল। এমন সময় পাশের সাইদুলের মুদি দোকানের কফি মেশিনের আগুনের শিখা বের হতেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাঁথিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই ওমরের হোটেল, সাইদুলের মুদি দোকান, মুকুলের মুদি দোকান, আক্তারের মুদি দোকান ও তপনের সেলুনের দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকান মালিকরা জানান, তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন মোল্লাা, ইউনিয়ন আ”লীগ সভাপতি নুর মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

জনপ্রিয়

সাঁথিয়ায় ৫ দোকান পুড়ে ছাই

প্রকাশের সময়: ০৫:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১