গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ পরিবহণের নৈশ্যকোচের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়া জানায়, সকাল ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহণের যাত্রীবাহী একটি নৈশ্যকোচ বকচর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমরে মুচরে ছয় যাত্রী ও চালক ছিটকে রাস্কায় পড়ে গুরুত্বর আহত হয়।
এ সময় ঞটনাস্থলে ৩ জন ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও দুইজন মারা যায়। পরে বগুড়া নেয়ার পথে মারা যায় আরও একজন। এ ঘটনায় পথচারী ও বাসের যাত্রীসহ আহত হয়েছেন আরও দুইজন।
ঘটনাস্থলে থাকা গোবিন্দগঞ্জ ফায়ার সসির্ভিসের ফায়ার ফাইটার নুরে আলম বলেন, ঘাতক বাসটি আটক করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তবে দুর্ঘটনায় হতাহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















