বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় র‌্যাবের হাতে মাদক কারবারি আটক

গাইবান্ধা সদর উপজেলায় সহিদুল ইসলাম (৩৫) মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় জব্দ করা হয় ৯৮ পিস ইয়াবা ট্যাবলেট।

শুক্রবার (১৯ নভেম্বর) রাতে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃত সহিদুল ইসলাম ওরফে ঘাটু সবুজ সদর উপজেলার কড়াইবাড়ী গ্রামের মৃত শামছুল হকের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানীটির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদরের মধ্যপাড়া পূবালী হোটেল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ সহিদুল ইসলামকে আটক করা হয়।

এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সহিদুল ইসলাম বেশ কিছুদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে সদর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে।

জনপ্রিয়

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির

গাইবান্ধায় র‌্যাবের হাতে মাদক কারবারি আটক

প্রকাশের সময়: ০৭:৩৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১