মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা কারাগারে মারামারি, কারারক্ষীসহ আহত ৪

গাইবান্ধা জেলা কারাগারের মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারারক্ষীসহ আহত ৪ জন আহত হয়েছেন।এ ঘটনায় ৩ জন আসামিকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২১ নভেম্বর) সকালে কারাগারের বিশেষ একটি সুত্রে এ তথ্য জানা গেছে।

সুত্রটি জানায়, শনিবার (২০ নভেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা কারাগারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বন্দি দুই গ্রুপ আসামিদের মধ্যে মারামারি হয়। এসময় কারারক্ষী খোকন (গোয়েন্দা) ও একরামুল হক (সহকারী) সহ আরও ২ আসামি আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত তিন আসামি শাদ মাহমুদ সৈকত, কাঞ্চন ও জহুরুলকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কারাগারে দুই গ্রুপ আসামির মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর পরেই কারারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। প্রভাব বিস্তারের অভিযোগে আসামি সৈকত, কাঞ্চন ও জহুরুলকে বিকেলেই বদলি করে পাঠানো হয় দিনাজপুর কারাগারে। কারাগারে বিশৃঙ্খলা এড়াতে তাদেরকে গাইবান্ধা কারাগার থেকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

জেলার আমজাদ হোসেন ডন বলেন বলেন, শনিবার দুপুরে সৈকত ও কাঞ্চনসহ কয়েকজনের সাথে কথাকাটাকাটির জেরে অন্য আসামিদের মধ্যে উত্তেজনা ছড়ায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানান তিনি।

জনপ্রিয়

গাইবান্ধা কারাগারে মারামারি, কারারক্ষীসহ আহত ৪

প্রকাশের সময়: ১২:১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১