বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলাহাটে ৪ ইউপিতে নৌকা পেলেন যাঁরা

ভোলাহাট উপজেলার ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভোলাহাট সদর ১ নং ইউনিয়নে নৌকা পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাঃ আব্দুল খালেক, ২নং গোহালবাড়ি ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাঃ‌ ইয়াসিন আলী শাহ, ৩নং দলদলী ইউনিয়নে ইউনিয়ন যুব ক্রিয়া সম্পাদক মোঃ আনিসুর রহমান, ৪নং জামবাড়িয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ পিয়ারুল ইসলাম।

ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর। মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

ছবিক্যাপশনঃ ভোলাহাট সদর ইউনিয়ন মোঃ আব্দুল খালেক, গোহালবাড়ী মোঃ ইয়াসিন আলী শাহ, দলদলী মোঃ আনিসুর রহমান, জামবাড়ীয়াতে মোঃ পিয়ারুল ইসলাম।

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির

ভোলাহাটে ৪ ইউপিতে নৌকা পেলেন যাঁরা

প্রকাশের সময়: ০৫:৩২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১