মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় র‌্যাবের হাতে প্রতারক গ্রেফতার

গাইবান্ধা সদর উপজেলার আঃ নুর (২৭) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। সে বিদেশ পাঠানোর নামে টাকা আত্নসাৎ করে আসছিল বলে জানা গেছে।

রোববার (২১ নভেম্বর) রাতে র‌্যাব-১৩, রংপুর, গাইবান্ধা (সিপিসি-৩) ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আঃ নুর সদর উপজেলার উত্তর ঘাওয়া (মণ্ডলপাড়া) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১৩, রংপুর, গাইবান্ধা (সিপিসি-৩) ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের গাইবান্ধা শহরের হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে আঃ নুরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে আঃ নুর। সে দীর্ঘদিন যাবৎ এলাকার বহু লোকের কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণাপূর্বক অর্থ আত্নসাৎ করেছে। ধৃত আঃ নুরের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়েরর পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

গাইবান্ধায় র‌্যাবের হাতে প্রতারক গ্রেফতার

প্রকাশের সময়: ০৯:০১:১০ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১