নারায়ণগঞ্জ রূপগঞ্জে ঘরোয়া কমিউনিটি সেন্টারে ২৩ নভেম্বর ২০২১ইং মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ মানবাধিকার কমিশন গোলাকান্দাইল ইউনিয়ন শাখার কমিটিদের পরিচিত সভা ও আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন গোলাকান্দাইল ইউনিয়ন শাখার প্রতিটা সদস্য ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে স্লোগান দিয়ে শপথ পাঠ করে আইডি কার্ড নিয়েছে। এই সময় সদস্যদের হাতে আইডি কার্ড তুলে দেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ আঞ্চলিক শাখার জেনারেল সেক্রেটারি ও নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি ঢালী মোঃ সুমন মাস্টার।
এসময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলার সহ-সভাপতি ও রুপগঞ্জ আঞ্চলিক শাখার জেনারেল সেক্রেটারী ঢালী মো:সুমন মাস্টার,নির্বাহী সভাপতি ডা:মীর মো:আজহার, বিশিষ্ট সমাজ সেবক অলি উল্লাহ বাহার, দ্বিন-ইসলাম, নোওয়াব ভুইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন শাখার কমিটির সভাপতি মো: খোরশেদ আলম, সাধারন সম্পাদক বিউটি আক্তার, সহ-সাধারন সম্পাদক মোঃ নাঈম খান, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী সবুজ চন্দ্র দাস, সহ দপ্তর সম্পাদক শ্রী জয় রাম চন্দ্র দাস, কায়েতপাড়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মো:সাগর মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি শাহান আফরোজ নাফিজ , সাধারণ সম্পাদক রিফাত আহমেদ নিশান , সহ – সাধারণ সম্পাদক দিপু আহমেদ নিঝুম , সাংগঠনিক সম্পাদক তুহিন মিয়া, সিনিয়র সহ- সভাপতি কাজী শান্ত, সহ-সভাপতি আফরান রহমান রাহাত, প্রচার সম্পাদক সবুজ প্রমুখ।
রাকিবুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) 

















