বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ইউপি সদস্যকে হত্যার চেষ্টা অভিযোগ

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন পরিষদ (ইউপি)র ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য সৈয়দ মোস্তফা জামান মিন্টুকে হত্যার চেষ্টা অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বুধবার (২৪ নভেম্বর) গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়। এসময় ওই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত খোলাহাটি ইউপি নির্বাচনে সদস্যস পদে পরাজয়ের জেরে বিজয়ী সদস্যা সৈয়দ মোস্তফা জামান মিন্টুর ওপর ক্ষিপ্ত হয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুজন প্রধান তার ভাই রুপম প্রধান। এই জেরে গত ২৩ নভেম্বর সকালে ইউনিয়ন পরিষদের সামনে হঠাৎ বেপরোয়া গতিতে মোটসাইকেল চালিয়ে মোস্তফা জামানকে ধাক্কা দিয়ে হত্যা চেষ্টা চালায় রুপম প্রধান। পরে স্থানীয়রা এগিয়ে এলে রুপম প্রধান অকথ্যে ভাষায় গালিগালাজ ও বিভিন্ন হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাাগ করে।

বক্তাদের অভিযোগ, রথবাজারের মৃত আবদুর রহমানের ছেলে অভিযুক্ত রুপম প্রধান নিজেকে মানবাধিকার কর্মীর পরিচয়ে দীর্ঘদিন ধরে নানা অপকর্ম করে আসছে। এসময় তারা দ্রুত রুপম প্রধানকে গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে চেষ্টা করেও বক্তব্যা পাওয়া যায়নি অভিযুক্ত রুপম প্রধানের।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদার রহমান জানান, এ ঘটনায় ইউপি সদস্যয় মোস্তফা জামান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে ব্য্বস্থা নেয়া হবে।

জনপ্রিয়

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির

গাইবান্ধায় ইউপি সদস্যকে হত্যার চেষ্টা অভিযোগ

প্রকাশের সময়: ০৬:২২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১