মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তা’মীরুল মিল্লাতে আলিম’২১ পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন

দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকায় আলিম/এইচএসসি ২০২১ সালের পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। যা সারাদেশে আগামী ২ ডিসেম্বর হতে একযোগে শুরু হবে।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১ টায় ক্যাম্পাসের অডিটোরিয়াম ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারী মাদ্রাসা ই আলিয়া ঢাকার হেড মাওলানা প্রফেসর মাওলানা এ কে এম আব্দুল মান্নান ।

প্রধান অতিথির বক্তব্যে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ও এর শিক্ষার্থীদের প্রশংসা করে বলেন ইসলাম ও সাধারণ শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি এখন বিশ্বব্যাপী পরিচিত। এখানের শিক্ষার্থীরা বিনয়ী এবং শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে অভ্যস্ত। অব্যাহত সাফল্যের ধারাবাহিকতায় এবার‌ও ভালো ফলাফল করে প্রতিষ্ঠানের কৃতিত্ব ধরে রাখবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ড. মুফতি মুহাম্মাদ আবু ইউছুফ খান এবারের আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক উৎকর্ষ সাধন করে দেশের সেরা আদর্শিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আহ্বান জানান। তিনি এখানের অতীত শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে দিয়ে নিজেদেরকেও বিশ্ব সেরা মুহাদ্দিস, মুফাসসির, ফকীহ, ডাক্তার, ইঞ্জিনিয়ার হিসেবে আত্মপ্রকাশ করার প্রতি গুরুত্বারোপ করেন। উচ্চতর শিক্ষার জন্য দুটি বিষয়ে অনার্স সহ ফাযিল পাস কোর্সে ভর্তির জন্য বিশেষভাবে আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী, মুহাদ্দিস আ.ন.ম হেলাল উদ্দিন সিদ্দিকী, মুফাসসির মাওলানা জাকির হোসাইন, প্রফেসর আবুল কাসেম গাজী, প্রফেসর নোমান সিকদার প্রমূখ। সর্বশেষে প্রধান অতিথির দু’আ মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য যে, অপরদিকে মিল্লাত রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আলিম /এইচএসসি পরিক্ষার্থীদেরকে অগ্রীম শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।

প্রকাশের সময়: ০৭:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১