মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নৌকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কেন হলাম

আগামী ২৬ ডিসেম্বর ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন নৌকা প্রতীকের প্রার্থী মনোনয়ন দিতে ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে সভার মাধ্যমে গণতান্ত্রিক ভাবে ভোলাহাট ইউনিয়নের ৫জনের নাম তালকাভূক্ত করে কেন্দ্রে প্রেরণের সিদ্ধান্ত হয়। কিন্তু চক্রান্ত করে একজনের অর্থাৎ মোঃ আব্দুল খালেকের নাম পাঠানো হয়। এতে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। এ জন্য আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোলাহাট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের ভোট করছি বললেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ পিয়ার জাহান।

২৫ নভেম্বর বেলা ১১ টার দিকে মনোনয়ন ফরম জমা দেয়ার পূর্ব মুহূর্তে উপজেলা পরিষদ সংলঘন রামেশ^র হাই স্কুল মাঠে ভোলাহাট ইউনিয়নের ভোটারদের সামনে এ সবকথা বলেন। তিনি বলেন, এরপূর্বেও এমন ঘটনা ঘটনা ঘটিয়েছিলেন তাঁরা। আমি বিপুল ভোটে বিজয়ী হবো বলে এ সময় জানান। তিনি আরো বলেন গরিব দুখি মানুষদের পাশে থেকে বিনা টাকায় সরকারের সকল সুবিধা দ্বারে দ্বারে পৌঁছে দিবো। তিনি সকল ভোটারের দোয়া কামনা করেন। এর পর ভোটারদের সাথে করে রির্টানিং অফিসারের কাছে গিয়ে তাঁর চেয়ারম্যান পদের মনোনয়ন ফরম জমা দেন।

প্রকাশের সময়: ০৬:২৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১