চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের খানসামা উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। সমর্থকদের সাথে নিয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন। গত ২৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল। ওইদিন বিকেল ৫টা পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৬ জন, জাতীয়পার্টি মনোনীত ২ জন এবং স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৬ জন, সংরক্ষিত আসনে ৭৪ জন এবং সাধারণ সদস্যপদে ২২৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এবারই উপজেলায় প্রথম ২ জন নারী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ১নং আলোকঝাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মোকছেদুল গণি রাব্বু শাহ্, জাতীয়পার্টি মনোনীত প্রার্থী আহেদা খাতুন, বর্তমান ইউপি চেয়ারম্যান অ্যাড. আ স ম আতাউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আ স ম গোলাম কিবরিয়া জেহাদ ও মাহমুদুল হক সরকার।
এছাড়াও এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন এবং সদস্য পদে ৩৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
২নং ভেড়ভেড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান হাফিজুল হক হাফিজ সরকার, জাতীয়পার্টি মনোনীত প্রার্থী বজলুর রশিদ, সাবেক চেয়ারম্যান নুরল হক সরকার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিয়াজুল ইসলাম বাবুল, দয়াল চন্দ্র রায়, মেহরাজুল হক সুফী, বিপ্লব কুমার সিংহ, মনছুর আলী ও এনামুল হক। এছাড়াও এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে ১২ জন এবং সদস্য পদে ৩৭ জন।
৩নং আঙ্গারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ্, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান মো. আব্দুল জব্বার শাহ্, আবুল কালাম আজাদ ও শাহ্ মো. জামালউদ্দিন। এছাড়াও এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে ১২ জন এবং সদস্য পদে ৩৭ জন।
৪নং খামারপড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাজেদুল হক সাজু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী বুলেট খালেক, মোহাম্মদ আলী সরকার, আবুবকর সিদ্দিক চৌধুরী, রাশেদ মিলন, আবুবকর সিদ্দিক ও শ্রী গোবিন্দ চন্দ্র রায়। এছাড়াও এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে ১১ জন এবং সদস্য পদে ৩৩ জন।
৫নং ভাবকী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রবিউল আলম তুহিন ও খাইরুন নাহার। এছাড়াও এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে ১৬ জন এবং সদস্য পদে ৪৪ জন।
৬নং গোয়ালডিহি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আইনুল হক শাহ্, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, আব্বাস আরেফিন শাহ্, আব্দুর রহমান ইফতি, রফিকুল ইসলাম রিকো, নুরল হক ও রমজান আলী। এছাড়াও এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে ৯ জন এবং সদস্য পদে ৩৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিকরুল ইসলাম বলেন,‘প্রার্থীরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে স্ব স্ব ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তাদের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থী ও সমর্থকদের মধ্যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’ তিনি আরো জানান, আগামী ২৯ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর আপিল এবং আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহার ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ হবে ২৬ ডিসেম্বর।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
















