মুদির দোকানে বাজার খরচ আনতে গিয়ে গৃহকর্মী নিখোঁজ। এ বিষয়ে রংপুর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। ডায়রী নম্বর- ১৭৩৬, তাং- ২৫/১১/২০২১ইং।
জিডি মূলে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের হলদীবাড়ী গ্রামের খয়বর আলীর কন্যা অঞ্জনা (১২)। বেশ কিছুদিন যাবৎ রংপুর মহানগর। কোতোয়ালী থানার পাকপাড়া, ওয়ার্ড নং- ২০, রোড নং- ০১, বাড়ি নং- ১৮৪, আব্দুল কুদ্দুস মিয়ার পুত্র আমিনুল ইসলামের বাড়িতে গৃহ কর্মী হিসাবে যোগদান করে। গত ২৫/১১/২০২১ইং রাত ৮.৩০ মিনিটে বাসা সংলগ্ন মুদির দোকানে খরচ করতে যায় খরচ করতে গিয়ে বাসা ফিরে না এসে কোন এক অজানা স্থানে চলে যায়। অঞ্জনা দোকান থেকে ফিরতে দেরি হওয়ায়।
বাসার মালিক আমিনুল ইসলাম আঞ্জনার আশে পাশের পরিচিত মহল, চলাচলের স্থান এমনকী রংপুর শহরের বিভিন্ন স্থানে খোজ করে তার গ্রামের বাড়িতে খোজ নিয়ে জানতে পারে সে বাড়িতে ফিরে আসে নাই। তার গায়ের রং কালো। উচ্চতা আনুমানিক ৪ ফুট। স্বাস্থ্য হালকা পাতলা। চুল লম্বা ও কালো। পরনে ছিলো গোলাপী রং এর সোয়েটার ও কালো বল প্রিন্টের জামা।
সরকার বেলায়েত, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পীরগঞ্জ (রংপুর) 
















