রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পরীমণির মামলায় জামিন পেলেন নাসির-অমি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণিকে মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগের মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে জামিন দিয়েছেন আদালত।

বুধবার (১ ডিসেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এ দিন মামলার দুই আসামি ট্রাইব্যুনালে হাজির হয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অপরদিকে, বাদীপক্ষ বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আদেশ দেন।

এদিন সকাল ১০টার দিকে আদালতে যান পরীমণি।

এ মামলায় শহিদুল আলম নামে এক আসামি পলাতক রয়েছেন।

গত ৬ সেপ্টেম্বর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামাল হোসেন অভিযোগপত্র দাখিল করেন। এর আগে ১৪ জুন সাভার মডেল থানায় পরীমণি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সুত্রঃ বার্তা২৪.কম

জনপ্রিয়

পরীমণির মামলায় জামিন পেলেন নাসির-অমি

প্রকাশের সময়: ০১:৪২:২৯ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১