সদ্য অনষ্ঠিত ইউপি নির্বাচনে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী ছিলেন আতিয়ার রহমান। তিনি ভোটে হেরে গিয়ে বিজয়ী সদস্য রাহিদুল ইসলাম বাবুর কর্মী-সমর্থকদের ঘরবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট করে। এরই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগিরা।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড়ে এ মানববন্ধন পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন ভূক্তভোগী নারী ও পুরুষরা। তারা হামলার চিত্র তুলে ধরে অবিলম্বে পরাজিত ইউপি সদস্য আতিয়ারগং এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। উক্ত স্মারকলিপি’র অনুলিপি সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পেও প্রেরণ করে তারা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
















