মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফুলছড়ির ৬ ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় শেষে গত বৃহস্পতিবার রাতে এই প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়।

আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ফুলছড়ি উপজেলার ছয়টি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনয়নের জন্য ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী আবেদন করেন। এরমধ্যে থেকে একজন করে প্রার্থীকে চুড়ান্ত ঘোষণা করা হয়। ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়নপ্রাপ্তরা হলেন, কঞ্চিপাড়া ইউনিয়নে সোহেল পারভেজ শালু, উড়িয়া ইউনিয়নে গোলাম মোস্তফা কামাল পাশা, উদাখালী ইউনিয়নে আসাদুজ্জামান বাদশা, গজারিয়া ইউনিয়নে ইউনুস আলী, ফুলছড়ি ইউনিয়নে আজহারুল হান্নান ও এরেন্ডাবাড়ী ইউনিয়নে আব্দুল মান্নান আকন্দ। ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন দলীয় মনোনয়নপ্রাপ্তদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ফুলছড়ি উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ফজলুপুর ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় ওই ইউনিয়ন বাদে সবগুলো ইউনিয়নের ৫ জানুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

প্রকাশের সময়: ০৩:৪০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১