বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা

আন্তর্জাতিক ও  জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা অনুষ্ঠিত। ১৯৯২ সাল থেকে জাতিসংঘ ঘোষিত এ দিবসটি বিশ্বব্যাপী পালন করা হচ্ছে। কোভিডোত্তর বিশ্বের টেকশই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ প্রতিপাদ্য বিষয় নিয়ে দিবসটি পালনে  নীলফামারী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর)  জেলা প্রশাসন সম্মেলন কক্ষে উক্ত আলোচনা হয়। এ সময় জেলা সমাজসেবার উপ-পরিচালক মো. এমদাদুল হক প্রামানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ( যুগ্ন-সচিব) মো. হাফিজুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা সমাজসেবার সহকারী পরিচালক নুসরাত ফাতেমা প্রমুখ।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, কদমের নির্বাহী পরিচালক মো. আখতারুজ্জামান, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি আব্দুুল মোমিন। শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই দিবসটির সূচনা হয়।

উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধীদের একীভূতকরণ এবং ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদফতর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।

প্রকাশের সময়: ০৮:৫৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১