পাবনার সাথিয়ায় খাদ্য গুদামে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে । রোববার ( ৫ ডিসেম্বর ২০২১ ) সকাল ১১টার দিকে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার ও উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ ।
এ সময় উপস্হিত ছিলেন ধোপাদহ ইউপি’র নবনিবাচিত চেয়ারম্যান সাইদুজ্জামান বাবুল, সাথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা ,সাবেক সম্পাদক আবুল কাসেম, খাদ্য পরিদর্শক মোশারফ হোসেন ।
খাদ্য পরিদর্শক জানান,২০২১-২২ অর্থ বছরে ৭০৯ মেট্রিক টন ধান ও ২৮১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাএা ধরা হয়েছে । আর সরকারি নির্ধারিত দামে প্রতি কেজি ধান ২৭ টাকা ও চাল ৪০ টাকা দরে কেনা হচ্ছে ।
মনসুর আলম খোকন, করেসপন্ডেন্ট, সাঁথিয়া (পাবনা) 
















