গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুর আজম মণ্ডল নিবর।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার, আওয়ামী যুব লীগের সহ সভাপতি আব্দুল খালেক, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এশরাফুল কবির আরিফ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর মিয়া, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। এছাড়াও দলটির বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে ফরিদপুর ইউনিয়নের রাস্তা পাকাকরণ, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণসহ বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন উম্মে কুলসুম স্মৃতি। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের জয় নিশ্চিত করার আহবান জানান তিনি।
স্টাফ করেসপন্ডেন্টে, বার্তা২৪.নেট 
















