মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় রান্নাঘরের আগুনে ১৭ ঘর পুড়ে ছাই

দিনাজপুরের খানসামা উপজেলায় রান্নাঘরের আগুনে ১৫টি পরিবারের ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত ৭ ডিসেম্বর দিবাগত আনুমানিক রাত আড়াইটায় আঙ্গারপাড়া ইউনিয়নের সাবুদেরহাট এলাকার হালিপাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুবর্ণখুলী সাবুদেরহাট হালিপাড়ার আব্দুর রাজ্জাকের রান্নাঘরে আগুন লাগে। মুর্হুতের মধ্যেই বৈদ্যুতিক তারের মাধ্যমে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ১৫টি পরিবারের ১৭টি বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর এবং বাড়ির বিভিন্ন প্রকার আসবাবপত্র পুড়ে যায়। অগ্নিকান্ডে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি।

খানসামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আমরা ঘর থেকে অনেক আসবাবপত্র বের করতে পেরেছি।

প্রকাশের সময়: ০৮:২০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১