গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বেগম রোকেয়া দিবসের আলোচনা সভা এবং জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক শাহজাহান মিঞার, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, বিশিষ্ট সাংবাদিক হাবিবুুর রহমান হবি, সমাজসেবক সাদেকুল ইসলাম দুলাল প্রমুখ। পরে চার জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা।
করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 
















