পাবনার সাঁথিয়ায় বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটি সাঁথিয়া উপপজেলা কমিটির উদ্যোগে মানববন্ধন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল বাতেন মিয়ার সভাপতিত্বে ও কমিটির সহ সভপতি অধ্যাপক আব্দদ দাইন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। বিশেষ অতিথির বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ।
আরও বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, কমিটির সাঃ সম্পাদক অধ্যক্ষ আব্দুল ওহাব,অধ্যাপক আশরাফুল আলম মজনু, এ্যাড. শামসুল হক নান্নু, ডা. মাহফুজুর রহমান, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পেিবশনা ও কবিতা আবৃত্তি করেন সাঁথিয়া শিল্পকলা একেিডমীর শিল্পীবৃন্দ।
মনসুর আলম খোকন, করেসপন্ডেন্ট, সাঁথিয়া (পাবনা) 
















