মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোলাহাটে আ’লীগ থেকে পিয়ার জাহানকে বহিষ্কার

ভোলাহাট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলাহাট ইউনিয়ন পরিষদে নৌকার বিদ্রোহী প্রার্থী মোঃ পিয়ার জাহানকে আওয়ামীলীগের প্রাথমিক সদস্য পদসহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ হতে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোলাহাট উপজেলা শাখা আওয়ামীলীগের দপ্তার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় বাংলাদেশ আওয়ামী লীগ ভোলাহাট উপজেলা শাখার কার্য নির্বাহী কমিটির সর্বসম্মত জরুরী সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্যে ঘোষণাপত্র ও গঠনতন্ত্র এবং সংগঠনের স্বার্থের পরিপন্থি কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য বহিষ্কার করা হয়েছে।

আসন্ন ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহণ করায় বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র ৪৭ ধারার ১১ অনুচ্ছেদ অনুযায়ী ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ হতে মোঃ পিয়ার জাহানকে বহিস্কার করা হয়। কোন নেতাকর্মী মোঃ পিয়ার জাহানকে ভোলাহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহযোগীতা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রকাশের সময়: ০৬:২৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১