পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের চিরিরবন্দরে স্বামী ও স্ত্রী চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক নশরতপুর ইউপি চেয়ারম্যান মো. নু-এ-আলম সিদ্দিকী নয়ন এবং তার স্ত্রী মোছা. মৌসুমী সুলতানা মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও ঈসবপুর ইউনিয়নে একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী সংরক্ষিত আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ১২টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত (নারী) সদস্য ১৪২ জন এবং সাধারণ সদস্যপদে ৪১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত ৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।
১নং নশরতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মো. নুর ইসলাম শাহ্, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. নুর-এ-আলম সিদ্দিকী নয়ন, মোছা. মৌসুমী সুলতানা, মো. আব্দুল ওহাব ও সৈয়দ মাহমুদুল করিম।
২নং সাতনালা ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মো. নুর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মো. এনামুল হক শাহ্, মোহাম্মদ আলী জিন্নাহ্, জাতীয়পার্টির মো. মোস্তাফিজার রহমান।
৩নং ফতেজংপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নুর মোহাম্মদ লুনার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাবেদ আলী শাহ্ ও মো. মাসুদ রানা।
৪নং ঈসবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মো. আবু হায়দার লিটন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. নজরুল হক, মো. হাবিবুল্যা বাহার, মো. শফিকুল ইসলাম।
৫নং আব্দুলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মো. মোকলেছার রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মো. ময়েনউদ্দিন শাহ্, মো. লুৎফর রহমান, মো. আবু তালেব সরকার।
৬নং অমরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মো. হেলাল সরকার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. ইকবাল হোসেন কাজী, মো. জহুরুল হক ও মো. শমসের আলী।
৭নং আউলিয়াপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মো. হাছিবুল হাসান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আব্দুর রহিম, মো. রিপন, মো. মোকাররম হোসেন।
৮নং সাঁইতাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সন্তোষ কুমার রায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মো. মোকারম হোসেন, মো. মাহাবুবার রহমান, মো. আশরাফ আলী ও মো. আইনুল হক।
৯নং ভিয়াইল ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান নরেন্দ্র নাথ রায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আব্দুর রাজ্জাক শাহ্, মো. নুর ইসলাম ও মো. আজগার আলী।
১০নং পুনট্টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মো. নুর-এ কামাল, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. রেজাউল করিম, মো. আব্দুস সাত্তার ও মো. জাহাঙ্গীর আলম।
১১নং তেঁতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান সুনীল কুমার সাহা ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আজগার আলী।
১২নং আলোকডিহি ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বীরমুক্তিযোদ্ধা মো. আফজাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মীর্জা লিয়াকত আলী বেগ, মো. তাজউদ্দিন শাহ্।
এছাড়াও ১২টি ইউনিয়নের ১০৮ ওয়ার্ডে সংরক্ষিত (নারী) সদস্য ১৪২ জন এবং সাধারণ সদস্যপদে ৪১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামী ১২ ডিসেম্বর, প্রত্যাহার ১৯ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
















