গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১২নং গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রচারনার জন্য গাছে ঝুলে রাখা কাঠ–কাপড়ের তৈরী নৌকা চুরির অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মানিক মিয়ার সমার্থকরা প্রচারনার জন্য কুন্দুখালাসপুর গ্রামের তিন মাথায় কাঠ-কাপড় দিয়ে একটি নৌকা তৈরী করে। সেটি সড়কের প্রায় ২০-২৫ উচু ফিট উপরে দুই গাছের সাথে বেঁধে ঝুলে দেয়।
শুক্রবার (১০ নভেম্বর) সকালে স্থানীয় নৌকা মার্কার কর্মীরা এসে দেখেন, তাদের সেই গাছে বাঁধা নৌকাটি শত্রুতা করে রাতে দুবৃর্ত্তরা চুরি করে নিয়ে গেছে।
এলাকাবাসী জানান,ঘটনার পাশেই প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর সমার্থকরা নির্বাচনী অফিসে রাতভর সাউন্ড বক্সে নির্বাচনী গান-বাজনা চালিয়েছেন। তার পাশ থেকেই এই নৌকাটি চুরি হয়। প্রচারে বিঘ্ন করার জন্য শত্রুতা করে এই চুরির ঘটনাটি ঘটনা হতে পরে পারে বলে প্রাথমিক ভাবে তারা ধারনা করছেন।
এ বিষয়ে রিটানিং কর্মকর্তা ও গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই মাহমুদ বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, এঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
















