বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় মাত্রাতিরিক্ত মদপানে কিশোরের মৃত্যু

মাত্রাতিরিক্ত মদ্যপানে দিনাজপুরের খানসামা উপজেলায় রাব্বী ইসলাম (১৬) নামে এক তরুণের মৃত্যু ও জহুরুল (১৭) নামে অসুস্থ আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের জুগিরঘোপা গ্রামের আলতাফ চেয়ারম্যানপাড়া এলাকায় ঘটেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে খামারপাড়া ইউনিয়নের জুগিরঘোপা গ্রামের আলতাফ চেয়ারম্যানপাড়া এলাকার রাশেদুল ইসলামের ছেলে রাব্বী ইসলাম (১৬) ও আইদুল ইসলামের ছেলে জহুরুল (১৭) মদের সাথে ঘুমের ট্যাবলেট মিশ্রিত করে পান করে। এতে ঘটনাস্থলেই বেহুশ হয়ে যায়। পরদিন ১০ ডিসেম্বর শুক্রবার সকালে বাড়ির পাশে রসুনক্ষেত থেকে রাব্বী ইসলাম (১৬) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করে পুলিশ। অপর তরুণ জহুরুল অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসলে তার পরিবারের লোকজন ঘটনা টের পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, নিহত রাব্বী ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাত্রাতিরিক্ত মদপানের কারণে তার মৃত্যু হয়েছে। তবে অধিকতর তদন্ত শেষে এ ঘটনার আসল রহস্য জানা যাবে।

জনপ্রিয়

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির

খানসামায় মাত্রাতিরিক্ত মদপানে কিশোরের মৃত্যু

প্রকাশের সময়: ০৬:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১