দোকান ঘরের টিন ও ছাদ কেটে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের দুসাহসিক চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১০ ডিসেম্বর দিবাগত রাতে পীরগঞ্জ ইউনিয়নের কলাবাগান বাজারের বালাইনাশক ডিলার মিলন ট্রের্ডাস এবং গালামাল ও বিকাশের এজেন্ট রাজু ষ্টোরে।
দুটি দোকানেই চোরেরা সামান্য কিছু মালামাল নিয়ে নগদ প্রায় লক্ষাধিক টাকা এবং ফ্লাক্সি দেওয়ার ০১৬১০-৫৩২৪৪৯ নাম্বারের একটি মোবাইল ফোন নিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মিলন মিয়া ও সোহানুর রহমান সোহান জানান রাত সাড়ে দশটার সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নৈশ প্রহরী বারাইপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের পুত্র মমতাজ আলী এবং একই গ্রামের মৃত তাছির উদ্দিনের সাথে মমতাজ আলীর সাথে দেখা করে গ্রামের বাড়ীতে গিয়ে ঘুমিয়ে পড়েন রাতের কোন এক সময় চোরের দল ঘরের ছাউনির টিন ও বাশের বেড়ার ছাদ কেটে দোকানে ঢুকে ক্যাশ বাক্স ভেঙ্গে দুটি দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকা, একটি মোবাইল ফোন, কিছু রিচার্জ কার্ড নিয়ে যায়।
পরের দিন সকাল আটটার সময় দোকান খুলে প্রায় মালামাল ঠিক থাকলেও ক্যাশ বাক্সে রক্ষিত লক্ষাধিক টাকা নেই। বিষয়টি পাশ^বর্তি দোকানের মালিকগণ ও নৈশ প্রহরি বলেন। এ বিষয়ে নৈশ প্রহরিদ্বয় বলেন দোকান দুটির পিছনে আবর্জনা ও অপরিষ্কার থাকায় শুধু দোকানের সামনে টর্চ লাইট দিয়ে দেখা সম্ভব হয়। সংশ্লিষ্ট ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা এসআই সাদ্দাম হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ রিপোট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পীরগঞ্জ (রংপুর) 
















