পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের চিরিরবন্দরে সংরক্ষিত নারী আসনে ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছেন তৃতীয় লিঙ্গের সাথী। উপজেলার ঈসবপুর ইউনিয়নের সংরক্ষিত-৩ (৭,৮ ও ৯ নং) ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে ইউপি সদস্য পদে প্রার্থী হয়ে গত ৯ ডিসেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন শাহিনুর আক্তার সাথী। এসময় তার কর্মী-সমর্থক ও শুভাকাংখীরা সাথে ছিলেন। শাহিনুর আক্তার সাথী ঈসবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিন্যাকুড়ি গ্রামের বাসিন্দা। নিজেকে নির্বাচনে বিজয়ী করতে দিনরাত নিজের নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। এতে ভোটারদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সাথী বলেন-‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দিয়ে সমাজে সম্মানের সাথে বসবাসের সুযোগ করে দিয়েছেন। ভোটার করেছেন। বাংলাদেশ ডিজিটাল হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। উন্নয়ন অগ্রগতিতে আমরাও এখন অংশীদার।’ আমাদেরও দায়িত্ব আছে দেশের মানুষের পাশে দাঁড়ানোর। তাই আমি সমাজের জন্য কিছু করতে চাই। আমি গরীব মানুষের সন্তান। আমি আজ আছি কাল নাও থাকতে পারি। সমাজের জন্য এমন কিছু করে যেতে চাই, যাতে করে সমাজ আমাকে স্মরণ করে রাখতে পারে। এলাকার মানুষ আমাকে প্রার্থী হতে অনুরোধ করেছেন। আমাকে সাহস ও নির্বাচিত করার প্রতিশ্রæতি দিয়েছেন। সেই সাহস এবং সমাজের জন্য কিছু করতেই আমি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছি।
তিনি আরো জানান, আমি নির্বাচিত হলে ওয়ার্ডের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির পাশাপাশি সকল নাগরিকের অধিকার ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাবো। এলাকার সকল মানুষকে সাথে নিয়ে সব সমস্যা সমাধানের চেষ্টা করবো। মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিয়েসহ সকল অনৈতিক কার্মকান্ড দূরীকরণে এলাকার জনগণকে সাথে নিয়ে অগ্রণী ভূমিকা রাখবেন। আমি আমার নির্বাচনী এলাকাসহ দেশবাসী সকলের কাছে দোয়া চাই। এছাড়াও সাথী একজন জনপ্রিয় কবি সরকার ও সঙ্গীত শিল্পী। তিনি দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র মানুষকে বিভিন্ন প্রকার সাহায্য-সহযোগিতা করে আসছেন।
এ ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও চেয়ারম্যান পদে ৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ উপজেলার ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চিরিরবন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলহাজ্ব আব্দুল মালেক বলেন, উপজেলার ঈসবপুর ইউনিয়নের সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে তৃতীয় লিঙ্গের শাহিনুর আক্তার সাথী নামে একজন প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি নারী ভোটার তালিকায় অন্তভর্‚ক্ত হয়েছেন। যেহেতু তিনি বাংলাদেশের ভোটার ও নারী ভোটার তালিকায় অন্তর্ভূক্ত তাই তার প্রার্থী হওয়া নিয়ে কোনও বাঁধা নেই। তিনি সংরক্ষিত নারী আসনে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে পারবেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
















