গাইবান্ধার ফুলছড়িতে ফ্রেন্ডশিপের উদ্যোগে মা ও শিশুর পুষ্টি বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) বেসরকারি সংগঠন ফ্রেন্ডশিপের আয়োজনে ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে এ এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসী সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. রফিকুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম কামরুজ্জামান, ফ্রেন্ডশিপের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিষ্ট ডাঃ আবুল হোসেন শেখ, আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম, সিনিয়র প্রকল্প সমন্বয়কারী জি.এম আব্দুর রহিম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু প্রমুখ। কর্মশালায় জানানো হয়, ফ্রেন্ডশিপ ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া, ফজলুপুর, এরেন্ডাবাড়ী, উড়িয়া ইউনিয়নের মা ও শিশুর পুষ্টি নিয়ে ২০২০ সাল থেকে কাজ করছে। এ প্রকল্পের আওতায় এসব এলাকার ৫ বছরের নিচে ২ হাজার ৪০৫ জন শিশু, ১৪২ জন দুগ্ধদানকারী মা ও ২১৪ জন গর্ভবতী মা পুষ্টি বিষয়ক স্বাস্থ্যসেবা গ্রহণ করছে। সভায় তাদের পুষ্টি কার্যক্রমের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করে বিষদ ধারনা দেয়া হয়।
রাকিবুর রহমান সুমন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ফুলছড়ি 
















