গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অসহায় শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে প্রবাসীদের সংগঠন হেল্পিং হ্যান্ড এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) সকালে চেয়ারম্যান মার্কেটস্থ ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব চত্বরে স্থানীয় কমিউনিটি চ্যানেল ফুলছড়ি টিভির সার্বিক সহযোগিতায় ১৭০টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, দপ্তর সম্পাদক রাজু সরকার, কোষাধ্যক্ষ এটিএম রাকিবুর রহমান সুমন, সাংস্কৃতিক সম্পাদক জামিরুল ইসলাম সম্রাট, কার্যকরী সদস্য ফারুক হোসেন প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের সিঙ্গাপুরে অবস্থানকারী প্রবাসীদের এ সংগঠনটি ২০২০ সাল থেকে গরীব, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থেকে বিনামূল্যে সেলাই মেশিন, শীতবস্ত্র, ছাগল ও মসজিদ, মাদ্রাসার শিক্ষার্থীদের দৈনন্দিন ব্যবহারী উপকরণ বিতরণ করা সহ জনসেবামূলক কাজ পরিচালনা করে আসছে।
রাকিবুর রহমান সুমন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ফুলছড়ি 
















