মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় দূরারোগ্যব্যাধি ২৮৫ জন রোগী মাঝে আর্থিক সহায়তা প্রদান

গাইবান্ধায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মধ্যে এক কোটি ৪২ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক মো. আবদুল মতিন এই চেক বিতরণের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফজলুল হক। জেলার সাত উপজেলার ২৮৫ জন সুবিধাভোগীর প্রত্যেককে এককালীন ৫০ হাজার টাকার এই চেক দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কামরুল হাসান সরকার ও সমাজসেবা কর্মকর্তা (রেজি.) মো. মিজানুর রহমান মল্লিক প্রমুখ।

গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফজলুল হক জানান, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসাসেবা হিসেবে জনপ্রতি ৫০ হাজার টাকা করে ২৮৫ জন রোগীর মধ্যে এক কোটি ৪২ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। পরবর্তীতে এই টাকা দিয়ে গরীব, দুঃস্থ ও অসহায় রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহন করতে পারবেন।

জনপ্রিয়

স্বামীর বন্ধুকে বিয়ে করলেন কৃষি অফিসের সুমি, কর্মস্থলে অনুপস্থিতে শোকজ

গাইবান্ধায় দূরারোগ্যব্যাধি ২৮৫ জন রোগী মাঝে আর্থিক সহায়তা প্রদান

প্রকাশের সময়: ০৯:৩২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১