আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৯.০০ টায় শহিদ স্মৃতিস্তম্ভে (পুরাতন ডিসি অফিস চত্বর) জেলা প্রশাসক, গাইবান্ধাসহ বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক – সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণসহ সর্বস্তরের জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
অতঃপর জেলা শিল্পকলা একাডেমি হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ আবদুল মতিন। সভাপতিত্ব করেন জনাব সাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পুলিশ সুপার; এ্যাড. সৈয়দ শামস-উল-আলম হীরু, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, গাইবান্ধা জেলা শাখা, জনাব মোঃ আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, গাইবান্ধা জেলা শাখা, জনাব শাহ সারোয়ার কবীর, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, গাইবান্ধা সদর, বীর মুক্তিযোদ্ধা জনাব মাহমুদুল হক শাহাজাদা, সাবেক কমান্ডার, বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড, গাইবান্ধা।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















