গাইবান্ধার ফুলছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ দিন মঙ্গলবার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিন্টু মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম রসুল, অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, এটিএম রাশেদুজ্জামান রোকন, উপজেলা শিক্ষা অফিসার এসএম কামরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সোহেল রানা, উপজেলা সমাজ সেবা অফিসার রাজিব আহমেদ প্রমুখ। এর আগে শহীদদের স্মরণে উপজেলার পরিষদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রাকিবুর রহমান সুমন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ফুলছড়ি 
















