সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় গৃহবধূ হত্যা দায়ে একজনের মৃত্যুদণ্ড

গাইবান্ধার সুন্দরগঞ্জে রুজিনা বেগম নামে এক গৃহবধূকে হত্যার দায়ে সবুজ ফকির নামের ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে বিজ্ঞ আদালত।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জর্জ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। রায়ে গৃহবধূকে প্রকাশ্যে হত্যার মূল আসামী সবুজ ফকিরকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ফুলিয়ে রাখার আদেশ দেয়া হয়।

জানা যায়, গত ২০১৮ সালের ৯ এপ্রিল জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শাহবাজ গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী রুজিনা বেগমের পথ রোধ করে একই এলাকার শাহজাহান ফকিরের ছেলে সবুজ ফকির। এ সময় সে গৃহবধূ রুজিনা বেগমের নিকট টাকা দাবী করে। এ নিয়ে তাদের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে আসামী সবুজ ফকির ধারালো ছুরি দিয়ে প্রকাশ্যে গৃহবধূ রুজিনার পেটে ছুরিকাঘাত করে। রুজিনার আত্নচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে সবুজ ফকির পালিয়ে যায়।

মারাত্নক আহত অবস্থায় রুজিনাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় রুজিনার স্বামী জহুরুল ইসলাম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী এবং স্বাক্ষী প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

জনপ্রিয়

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপরহরণ, যুবক গ্রেফতার

গাইবান্ধায় গৃহবধূ হত্যা দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রকাশের সময়: ০২:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১