অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, মুক্তিযোদ্ধাগণ জাতির সুর্য্য সন্তান। তাদের অবদান চিরস্মরণীয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের স্বাধীনতার জন্য জীবনকে উৎসর্গ করেছিলেন। তাঁর নেতৃত্বে দেশের মানুষ একত্রিত হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে এনেছে। মুক্তিযোদ্ধাদের গৌরবগাঁথা ইতিহাস চিরদিন অ¤øান থাকবে। আজ ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার ( ভূমি) ইরতিজা হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মমিনুল ইসলাম, সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আফজাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সামাদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনী দিবসের সূচনা করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুজকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও যথাযোগ্য মর্যাদায় উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি পালিত হয়
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
















