বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

থানায় জিডি ও মামলায় লেনদেনের সুযোগ নেই

গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেছেন, থানা পুলিশের নিকট সেবা প্রত্যাশীগণ  বিনা পয়সায় সকল সুবিধা পাবে। থানায় জিডি ও মামলা করতে কোন টাকা পয়সা লেনদেন করার সুযোগ নেই। কেউ যদি টাকা পয়সা লেনদেন করে তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকিলে গাইবান্ধার পলাশবাড়ী থানা সেবা প্রত্যাশীরদের বসার জন্য থানা চত্বরে গোলঘর পলাশী এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুহাম্মদ তৌহিদুল ইসলাম আরও বলেন, পরিবেশে সুন্দর থাকলে মানুষের মন ভালো থাকে। আর ভালো পরিবেশে ভালো সেবাটাই দিতে প্রস্তুত রয়েছে পুলিশ। আর কেউ যদি থানায় এসে কোন প্রকার হয়রানির শিকার হয় সে বিষয়ে আমাকে অবগত করলে দ্রুত ব্যবস্থা গ্রহন করব।

এসময় জেলা সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা, পুলিশ পরিদর্শক রুপ কুমার সরকারসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেষে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা।

প্রকাশের সময়: ০৫:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১