বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ষষ্ঠ ধাপে সাদুল্লাপুরে হচ্ছে না ৩ টি ইউপির নির্বাচন

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ হবে ৩১ জানুয়ারি। এ ধাপে ২১৯টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে ৮ ইউপির তফসিল ঘোষণা করা হয়েছে। বাকি ৩টির ঘোষণা করা হয়নি।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

ষষ্ঠ ধাপে  সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ৪নং জামালপুর, ৯নং বনগ্রাম  ও ১০ নং কামারপাড়া ইউনিয়নে তফসিল ঘোষণা করা হয়নি। অপর ৮ ইউনিয়নে ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ জানুযারি। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ৭ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ১৪ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ৩১ জানুয়ারি।

এ ধাপে ভোটগ্রহণ হবে ২১৯টি ইউপিতে। আর সবগুলোতে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

প্রকাশের সময়: ০৬:৫৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১